ইস্টফুরান ১৫০ ডব্লিউ জি – পাট ও ধানের আগাছানাশক

৳ 70.00

ইস্টফুরান ১৫০ ডব্লিউজি একটি বড় পাতা বা চওড়া পাতা ও সেজ জাতীয় আগাছা নির্মূলের অন্তর্বাহী গুণসম্পন্ন আগাছানাশক।

ইস্টফুরান ১৫০ ডব্লিউ জি – পাট ও ধানের আগাছানাশক

ইস্টফুরান ১৫০ ডব্লিউজি একটি বড় পাতা বা চওড়া পাতা ও সেজ জাতীয় আগাছা নির্মূলের অন্তর্বাহী গুণসম্পন্ন আগাছানাশক। ইস্টফুরান ১৫০ ডব্লিউজি এ-র ভিতরে আছে প্রতি কেজিতে ১৫০ গ্রাম ইথক্সিসালফুরান। এটি আগাছা জন্মানোর পূর্বে অথবা আগাছা জন্মিয়ে গেলে ব্যবহার করা যায়।

কার্যকারিতা

ইস্টফুরান ১৫০ ডব্লিউজি মূলত চিকন পাতা জাতীয় ফসলে ব্যবহার করতে হয়। ইস্টফুরান ১৫০ ডব্লিউজি আগাছার পাতা ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে আগাছাকে দমন করে। ইস্টফুরান ১৫০ ডব্লিউজি প্রয়োগে ধান ফসলের সেজ ও চওড়া পাতা জাতীয় আগাছা দমন হয়।

 

ফসল: ধান, পাট।

আগাছা: চেঁচড়া, মুথা, হলদে মুথা, বড় চুচা, জয়না কচুরিপানা।

উপকারিতা
কার্যকর আগাছা নিয়ন্ত্রণ: ইস্টফুরান ১৫০ ডব্লিউজি ধান ক্ষেতের বিভিন্ন প্রকার broadleaf এবং sedge জাতীয় আগাছা, যেমন চেঁচড়া, মুথা, হলদে মুথা, বড় চুচা, জয়না কচুরিপানা, বন গেমা, মদন । ইত্যাদি কার্যকরভাবে দমন অথবা তাদের গ্রোথ থামিয়ে দেয় । তবে আগাছাগুলি ছোট থাকলে তাদের দমন অনেকটাই নিশ্চিত।
নির্বাচনী ক্ষমতা: ইস্টফুরান ১৫০ ডব্লিউজি একটি নির্বাচনী আগাছানাশক, অর্থাৎ এটি ধান ও পাটের তেমন কোনো ক্ষতি না করে কেবল আগাছাগুলোকেই ধ্বংস করে।
প্রয়োগের নমনীয়তা: চারা রোপণের ৫-১৫ দিন পর এটি প্রয়োগ করা যায়, যা প্রয়োগের ক্ষেত্রে নমনীয়তা প্রদান করে।
কম মাত্রায় কার্যকারিতা: ইস্টফুরান ১৫০ ডব্লিউজি খুব কম মাত্রায় ব্যবহার করা যায়, যা পরিবেশের জন্য তুলনামূলকভাবে কম ক্ষতিকর এবং সাশ্রয়ী।
নিদ্রিষ্ট কার্যকারিতা: ইস্টফুরান ১৫০ ডব্লিউজি প্রয়োগের ১-৪ সপ্তাহের মধ্যে আগাছাগুলিকে নিয়ন্ত্রণে আনে ও কিছু আগাছা দমন করে।
মিশ্রণযোগ্যতা: ইস্টফুরান ১৫০ ডব্লিউজি বিভিন্ন আগাছানাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়, ফলে ধান ও পাট ক্ষেতের সকল প্রকার আগাছা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
ফসল সুরক্ষা: ইস্টফুরান ১৫০ ডব্লিউজি ব্যবহারে আগাছার সাথে প্রতিযোগিতা কমিয়ে ধানের ফলন এবং গুণমান বৃদ্ধি করে।

 

ইস্টফুরান ১৫০ ডব্লিউজি ব্যবহারের পূর্বে প্যাকেজের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নেওয়া উচিত এবং সঠিক মাত্রায় প্রয়োগ করা উচিত।

ব্যবহারবিধি
মাত্রা: প্রতি ৩৩ শতক জমির জন্য ২০ গ্রাম ইস্টফুরান ১৫০ ডব্লিউজি প্রয়োগ করতে হয়।
পদ্ধতি: ইস্টফুরান ১৫০ ডব্লিউজি পানিতে মিশিয়ে স্প্রের মাধ্যমে ফসলের উপরে প্রয়োগ করতে হয়। জমির মাটিটা নরম বা রস আছে এমন জমিতে ইস্টফুরান ১৫০ ডব্লিউজি ব্যবহার করলে বেশি রেজাল্ট পাওয়া যায়।
সাবধানতা: ইস্টফুরান ১৫০ ডব্লিউজি একটি নির্বাচিত আগাছানাশক তাই সঠিক ফসল ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরিবেশে অতিরিক্ত তাপমাত্রায় দেখা দিলে ব্যবহার না করা ভালো, ফসলি জমিতে পানি বা মাটি নরম থাকলে বেশি রেজাল্ট পাবেন ।
প্রডাক্টের বিস্তারিত
প্রডাক্টের নাম: ইস্টফুরান ১৫০ ডব্লিউজি (East Furan 150 WG)
প্যাকেট সাইজ: ১০ গ্রাম
লাইসেন্স এবং রেজিস্ট্রেশন: AP-5648
মূল উপাদান: ইথক্সিসালফুরান ১৫%
বাজারজাতকারী কোম্পানি: ইষ্ট ওয়েষ্ট কেমিক্যালস লিমিটেড
প্রয়োগ মাত্রা
ফসল ৩৩ শতাংশ জমিতে
ধান ২০ গ্রাম
পাঠ ২০ গ্রাম

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইস্টফুরান ১৫০ ডব্লিউ জি – পাট ও ধানের আগাছানাশক”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
xv7volrydrkagsckdu49lvcd3swfegakjlpqlr4uইস্টফুরান ১৫০ ডব্লিউ জি – পাট ও ধানের আগাছানাশক
৳ 70.00